পূবালী ব্যাংক পিএলসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যৌথভাবে কো-ব্র্যান্ডেড কার্ড চালু করেছে। এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে বিশেষ এ কার্ডটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং শাহবাগ এভিনিউ শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি