সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী সম্প্রতি কোম্পানির কমলাপুর শাখার বীমা গ্রহীতা উইনডি গ্রুপের সিস্টার কনসার্ন এম/এস উইনডি লজিস্টিকসের চিফ কমার্শিয়াল অফিসার মো. রেজাউল হকের কাছে মোটর বীমা দাবি বাবদ ১১ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করেছেন।
এ সময় সাউথ এশিয়া ইনসিওরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কমলাপুর শাখার শাখা প্রধান মো. শামসু উদ্দিন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোরশেদ হাসান, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও দাবি ও পুনঃবীমা বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি









