শেলটেকের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবাসন মেলার উদ্বোধন করেন শেলটেক (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশনস) মো. শরীফ হোসেন ভূঁইঞা ও চিফ অপারেটিং অফিসার শাহজাহান। গতকাল রাজধানীর পশ্চিম পান্থপথে শেলটেক টাওয়ারে অনুষ্ঠিত মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানে শেলটেক প্রাইভেট লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ও ক্রেডিট রিয়েলাইজেশন বিভাগের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান এ কে এম রাফিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় অ্যাপার্টমেন্ট কিংবা অফিস স্পেস বুকিং দিলেই রয়েছে ২০ লাখ টাকা পর্যন্ত ছাড়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ মার্চ পর্যন্ত মাসব্যাপী আবাসন মেলায় ক্রেতারা ঢাকার বিভিন্ন এলাকায় শেলটেকের ৪০টির বেশি প্রকল্পে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস ক্রয় করার জন্য বুকিং দিলেই পাচ্ছেন এ সুবিধা।










