ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষি সহায়তামূলক প্রকল্পের অধীনে গতকাল রংপুরের আরডিআরএস মিলনায়তনে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ২৫০ কৃষি উদ্যোক্তা। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কৃষিবিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। সভাপতিত্ব করেন ইউসিবির এমডি ও সিইও আরিফ কাদরী।
রংপুরে ২৫০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষি সহায়তামূলক প্রকল্পের অধীনে গতকাল রংপুরের আরডিআরএস মিলনায়তনে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।










