গাজীপুরের চন্দ্রায় সম্প্রতি ওয়ালটনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরিদর্শনকালে দেশে প্রথমবারের মতো ওয়ালটন ডিজি-টেকের এসএসডি পণ্যের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পাশাপাশি তিনি ওয়ালটন-ল্যাপটপ ক্যাশব্যাক অফারের উদ্বোধন ঘোষণা এবং নেক্সজি সিরিজের নতুন মডেলের স্মার্টফোন ‘এন৭২’-এর মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বঙ্গবন্ধু হাই-টেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর জিএসএম জাফরউল্লাহ্, এটুআইয়ের প্রজেক্ট ডিরেক্টর মো. মামুনুর রশীদ ভূঁইয়া, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এসএম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক ও ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর রাইসা সিগমা হিমা। —বিজ্ঞপ্তি
ওয়ালটন ডিজি-টেকের এসএসডি পণ্যের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন
গাজীপুরের চন্দ্রায় সম্প্রতি ওয়ালটনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।










