ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি দেশে প্রথমবারের মতো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক নন-লাইফ ক্যাটাগরিতে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন দেশের বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সিইওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।