সোনারগাঁও ইউনিভার্সিটি এবং বিআইএসটির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চান্দনা চৌরাস্তার গাজীপুর বিআইএসটির অডিটরিয়ামে শিক্ষক সম্মাননা ও শিক্ষক মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। সোনারগাঁও ইউনিভার্সিটি ও এনআইইটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান। আরো উপস্থিত ছিলেন বিআইএসটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন, অগ্রণী মডেল কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ও শিক্ষাবিদ প্রফেসর নূরুল আমিন।