পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস অ্যাওয়ার্ড। প্রতি বছরের মতো এবারো দেশের তিনজন উদীয়মান মেধাবী স্থপতিকে সম্মাননা দেয়া হবে। কেএসআরএম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আইএবি সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান। উপস্থিত ছিলেন জুরি সদস্য ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্থপতি শাহেলা জোয়ার্দার, জুরি সদস্য ও মরফো জেনেসিসের পরিচালক স্থপতি শুভ্র শোভন চৌধুরী প্রমুখ।
কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস উপলক্ষে সংবাদ সম্মেলন
পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস অ্যাওয়ার্ড।










