কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রিক স্টার্টআপ অ্যানথ্রোপিকে আরো ২৭৫ কোটি ডলার বিনিয়োগ করছে অ্যামাজন। সব মিলিয়ে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী এ প্রতিষ্ঠানে টেক জায়ান্টটির বিনিয়োগ দাঁড়াচ্ছে ৪০০ কোটি ডলার। এ বিষয়ে অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান এডব্লিউএসের ডাটা ও এআইয়ের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবাসুব্রমানিয়ান বলেন, ‘আমরা বিশ্বাস করি যে অ্যানথ্রোপিকের সঙ্গে কৌশলগত সহযোগিতা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।’ গত সেপ্টেম্বরে প্রাথমিকভাবে অ্যানথ্রোপিকে ১২৫ কোটি ডলার বিনিয়োগ করে সিয়াটল-ভিত্তিক অ্যামাজন। খবর এপি