লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানির লেনদেন বন্ধ থাকবে আজ রোববার। কোম্পানি দুটি হলো রূপালী ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রূপালী ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত নির্ধারিত রেকর্ড ডেট আজ।
সাউথইস্ট ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটি। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১১ আগস্ট বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত নির্ধারিত রেকর্ড ডেট আজ।










