সিটি ব্যাংক ও মেঘনা ব্যাংকের মধ্যে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং মেঘনা ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হুসেইন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় সিটি টাচ ও মেঘনা পে ওয়ালেটের গ্রাহকরা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন এবং মেঘনা পে গ্রাহকরা খুব সহজেই সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা মেঘনা পে অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন।