ইংল্যান্ডের নটিংহাম সিটি কাউন্সিল নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। ফলে তাদের আইনের বাইরে কোনো পরিষেবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে না। খবর বিবিসি।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, দেশটির শ্রমিক কাউন্সিল ২০২৩-২৪ অর্থবছরে অতিরিক্ত ২ কোটি ৩০ লাখ পাউন্ড অর্থ ব্যয় করেছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি গুরুতর আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে। তবে দেশটির সরকার এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
কাউন্সিলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ সুষম বাজেট প্রদান করতে পারেনি। সংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয় সরকার অর্থ আইন ১৯৮৮-এর ১১৪ ধারার অধীনে একটি প্রতিবেদন জারি করেছে। কাউন্সিল নভেম্বরের শুরুর দিকে ১১৪ ধারার নোটিশ জারির কথা ভেবেছিল।
কর্তৃপক্ষ শিশু ও প্রাপ্ত বয়স্কদের সামাজিক যত্নের জন্য বর্ধিত চাহিদা, ক্রমবর্ধমান গৃহহীনতা ও মূল্যস্ফীতির প্রভাব অর্থনীতির ওপর চাপ ফেলেছে। এছাড়া তারা জানায়, আর্থিক শাসনসংক্রান্ত অতীতের সমস্যা, গত আর্থিক বছরে অতিরিক্ত ব্যয় প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিস্থাপকতা ও রিজার্ভের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।










