যুক্তরাজ্যে বেকারত্বের হার ফের বেড়ে ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। ওএনএস (অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, মে থেকে জুলাই সময়ে দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখে। এক বছর আগের একই সময়ের তুলনায় এটি ৮৩ হাজার বেশি।
একই সময় কর্মসংস্থানের হার কিছুটা কমে ৭৫ দশমিক ১ শতাংশে নেমেছে। তবে সার্বিকভাবে নিয়োজিত কর্মীর সংখ্যা ২৪ লাখ ৩ হাজার বেড়ে ৩ কোটি ৪৫ লাখে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে অকর্মক্ষম বা অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা ৯১ লাখে গিয়ে ঠেকেছে। ওএনএসের তথ্য অনুযায়ী, গত এক বছরে ছাঁটাইয়ের শিকার হয়েছেন ১ লাখ ১৪ হাজার কর্মী। ছাঁটাইয়ের এ সংখ্যা আগের বছরের তুলনায় ১০ হাজার বেশি। সুদের উচ্চহার ও অর্থনৈতিক শ্লথগতির কারণেই যুক্তরাজ্যের শ্রমবাজারে চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আনাদোলু










