তিনি ব্যাংকটির হোলসেল ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেবেন। ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুফিয়া আক্তার ইউসিবিতে যোগদানের আগে ব্যাংক এশিয়া পিএলসিতে ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই বিভাগটি উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করে।
ব্যাংক খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে সুফিয়া আক্তারের। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক, মেঘনা ব্যাংক ও ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
কর্মজীবনে সুফিয়া আক্তার সফলভাবে ব্যবসায়িক অগ্রগতি কার্যক্রম পরিচালনা, দক্ষ ও উচ্চ-সক্ষমতাসম্পন্ন দল গঠন এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব দিয়েছেন। করপোরেট ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি সলিউশনস এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং বিষয়ে তার রয়েছে দক্ষতা ও অভিজ্ঞতা।
সুফিয়া আক্তার বিশ্বব্যাপী স্বীকৃত ফিউচার সিইও প্রোগ্রাম এবং ফিউচার সিইও লিডারশিপ রিচার্জ প্রোগ্রামের (ডব্লিউএসডিএ, নিউজিল্যান্ড) একজন গ্র্যাজুয়েট। এসব প্রশিক্ষণ তার কৌশলগত নেতৃত্ব, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং নির্বাহী পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে আরো সমৃদ্ধ করেছে।










