ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শততম ডিল সম্পন্ন করে নতুন মাইলফলক অর্জন করেছে। মোট ডিলের পরিমাণ ২৬০ বিলিয়ন টাকারও বেশি, এর মধ্যে বৈদেশিক মুদ্রায় ৮৮৭ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল এমডি আলী রেজা ইফতেখার, ডিএমডি ও করপোরেট ব্যাংকিং প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী, রিলেশনশিপ ইউনিট প্রধান মো. এহতেশাম রহমান এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট প্রধান ফাহমিদা রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
শততম স্ট্রাকচার্ড ফাইন্যান্স ডিল সম্পন্ন করল ইস্টার্ন ব্যাংক
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শততম ডিল সম্পন্ন করে নতুন মাইলফলক অর্জন করেছে।










