বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। এতে দিন শেষে কোম্পানিটির শেয়ার এক্সচেঞ্জটির দর বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ১২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল ডিএসইতে আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩ লাখ ১৪ হাজার ৩৮৪টি শেয়ার ৮৯ টাকা থেকে ৯৪ টাকা ৬০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার ২ হাজার ৮৮২ বার হাতবদল হয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৫ পয়সায়। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৯ পয়সায়।