গ্রাহকদের সুস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড একটি কৌশলগত অংশীদারত্বে প্রবেশ করেছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন মূল্য সংযোজিত স্বাস্থ্যসেবা, বিশেষ ছাড় ও প্রয়োজনভিত্তিক ওয়েলনেস প্যাকেজ চালু করা হবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফয়জুর রহমান এবং ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সহযোগিতার আওতায় প্রতিষ্ঠান দুটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মানসম্মত স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং সুস্বাস্থ্যভিত্তিক বিভিন্ন উদ্যোগে গ্রাহকদের সম্পৃক্ত করতে যৌথভাবে কাজ করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ আবুল আহসান ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসের হেড অব কাস্টমার রিলেশনস অ্যান্ড করপোরেট মার্কেটিং তারেক সামি রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি