আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ) ভারতের রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডে (আরআরভিএল) ৪ হাজার ৯৬৭ কোটি ৮০ লাখ রুপি বিনিয়োগ করতে যাচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দশমিক ৫৯ শতাংশ শেয়ারের মালিকানা পাবে এডিআই। ভারতের বৃহত্তম খুচরা ব্যবসা পরিচালনা করে আরআরভিএল। গ্রাহক সংখ্যা প্রায় ২৬ কোটি ৭০ লাখ এবং স্টোর ১৮ হাজার ৫০০ এর বেশি। রয়েছে ডিজিটাল কমার্স প্লাটফর্ম জুড়ে মুদিপণ্য, ইলেকট্রনিকস, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য। ইকোনমিক টাইমস
রিলায়েন্স রিটেইলে বিনিয়োগ করবে এডিআইএ
আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ) ভারতের রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডে (আরআরভিএল) ৪ হাজার ৯৬৭ কোটি ৮০ লাখ রুপি বিনিয়োগ করতে যাচ্ছে।










