ভোলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড
পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ)। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড দক্ষিণ
জোনের অধীন বিসিজি বেইস ভোলা সিজিএফডব্লিউএ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কোস্ট
গার্ড সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজিএফডব্লিউএ প্রেসিডেন্ট শারমীন এরশাদ।
তিনি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন এবং অসহায় ছাত্র-ছাত্রীদের
মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও গরীব ও অসহায় নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে
তোলার উদ্দেশ্যে কোস্ট গার্ড কর্তৃক আয়োজিত নকশি কাঁথা, আল্পনা এবং মৃৎশিল্প প্রশিক্ষণ
কর্মসূচির কার্যক্রম অবলোকন করেন।
এ কার্যক্রমে কোস্ট গার্ড দক্ষিণ জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ
অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।










