উপায়ের মাধ্যমে গ্রাহকের মাসিক কিস্তি সংগ্রহ ও কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ইফাদ অটোস ও উপায়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইফাদ অটোস লিমিটেডের নির্বাহী পরিচালক উথিয়া বকশী আবির ও উপায়ের চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইফাদ অটোসের পক্ষে এজিএম-ফাইন্যান্স নাফিজুল ইসলাম চৌধুরী ও এজিএম-ইম্পোর্ট অ্যান্ড কমার্শিয়াল মোহাম্মদ আব্দুল আজিজ এবং উপায়ের পক্ষে উপপরিচালক শামস আজাদ, সহকারী ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক মামুন রেজা, অ্যাকাউন্ট ম্যানেজার মাইনুল ইসলাম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা।
উপায়ের মাধ্যমে মাসিক কিস্তি দিতে পারবেন ইফাদ অটোসের গ্রাহক
উপায়ের মাধ্যমে গ্রাহকের মাসিক কিস্তি সংগ্রহ ও কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ইফাদ অটোস ও উপায়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইফাদ অটোস লিমিটেডের নির্বাহী পরিচালক উথিয়া বকশী










