বাংলাদেশের বস্তিতে গুরুতর মানসিক রোগে আক্রান্তদের জন্য বিজ্ঞানভিত্তিক মানসিক সেবা নিশ্চিতে সম্প্রতি একটি আলোচনা সভার আয়োজন করে টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড। এক্সেস টু কেয়ার ফর সিরিয়াস মেন্টাল ডিজঅর্ডার ইন স্লাম দ্য ট্রান্সফর্ম-বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রান্সফর্ম বাংলাদেশের প্রধান গবেষক ডা. তানজির রশিদ সরণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম রাব্বানি প্রমুখ।