দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে   লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের তিনদিনই দরপতন হয়েছে। এ সময়েও বীমা কোম্পানিগুলোর শেয়ারদরে উল্লম্ফন দেখা গেছে। ফলে গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় নয়টিই ছিল বীমা খাতের কোম্পানি। এর মধ্যে শীর্ষে ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে কোম্পানিটির ১২ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ২ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৩ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৬ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।

১৯ দশমিক ৫০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১২ কোটি ৪ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ৪০ লাখ ৮০ হাজার ২০০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বীমা খাতের আরেক কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৯৩ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৮৪ কোটি ১১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ১৬ কোটি ৮২ লাখ ২৭ হাজার ২০০ টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩ কোটি ৪২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৬৮ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বীমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৮২ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৯ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৮০০ টাকা।

১৫ দশমিক ৬০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— যথাক্রমে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রূপালী ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেড।