নতুন করে ১০০ সি৯১৯ উড়োজাহাজ কিনছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। এজন্য চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়নার (সিওএমএসি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। এসব উড়োজাহাজের দাম পড়বে ৯৯০ কোটি ডলার। ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে এগুলো সরবরাহ করা হবে। আগামী বছরের মধ্যেই পাঁচটি উড়োজাহাজ পেয়ে যাবে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। রয়টার্স
১০০ উড়োজাহাজ কিনছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস
নতুন করে ১০০ সি৯১৯ উড়োজাহাজ কিনছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস।










