যশোর রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসন অধিগ্রহণকৃত জমির দখল গ্রহণ করল বেপজা। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বেপজার অনুকূলে প্রায় ৫০৩ একর জমির দখল হস্তান্তর করেন। বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলমের উপস্থিতিতে বেপজার পক্ষে যশোর ইপিজেড প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইউসুফ পাশা অধিগৃহীত জমির দখল গ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
যশোর ইপিজেডের অধিগ্রহণকৃত জমির দখলে নিল বেপজা
যশোর রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসন অধিগ্রহণকৃত জমির দখল গ্রহণ করল বেপজা।










