রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাইম ইউনিভার্সিটিতে ‘ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট অ্যান্ড ক্যাসকেডিং ইফেক্ট অব ইমার্জেন্সি রেসপন্স’ শীর্ষক একটি কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। প্রাইম ইউনিভার্সিটি ও কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিস (সিডিপি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির।