তিন দিনব্যাপী পঞ্চম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এ টুর্নামেন্টে সেনাবাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক ও বিদেশীসহ বিভিন্ন ক্লাবের ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। গত শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু এবং পরিচালক মো. আলমাস শিমুল, সোলায়মান কবির ও মুশশারাত মাহাজাবিন।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে সিমেন্ট রফতানিতে ২০ বছরের বেশি সময় ধরে শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট দেশের ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে আসছে।










