ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইলেকট্রো মার্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এবং গ্রী, কনকা ও হাইকো ব্র্যান্ডের একমাত্র পরিবেশক। সম্প্রতি এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন ট্রেড ইন্টারন্যাশনালের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার এবং ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান শাহবাজ তালাত। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।