পটুয়াখালী জেলার হাউজিং এস্টেটে বীকন ফার্মাসিউটিক্যালসের ২৭তম ডিপো অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং অ্যান্ড সেলস বাপ্পা সরকার। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীকনের সিনিয়র ম্যানেজার পিএমডি সালেহীন ফারাজী, সিনিয়র সেলস ম্যানেজার মীর মোহাম্মদ খায়রুল ইসলাম, হেড অব ডিস্ট্রিবিউশন সাজেদুল আলম, রিজিওনাল সেলস ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ।