স্যামসাংয়ের ২৭৫-৭০০ লিটার ধারণক্ষমতার নতুন ছয় মডেলের রেফ্রিজারেটর বাজারে এনেছে ফেয়ার ইলেকট্রনিকস। স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে নতুন এ পণ্যসারি বাজারজাতের পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্স ব্যবসা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় গতকাল ‘স্যামসাং-ফেয়ার ইলেকট্রনিকস পার্টনার্স মিট ২০২৬’ শীর্ষক আয়োজনে নতুন মডেলের রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়। এ সময় স্যামসাং ও ফেয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।
নতুন পণ্যসারিতে রয়েছে আরএস৭২ (৭০০ লিটার), আরএস৭৪ (৬৭৬ লিটার), আরটি৪৭ (৪৬৫ লিটার), আরটি৩৭ (৩৪৫ লিটার), আরটি৩৪ (৩২৪ লিটার) ও আরটি২৯ (২৭৫ লিটার)। আরটি২৯, আরটি৩৪ ও আরটি৩৭ ওপরের অংশে ফ্রিজারযুক্ত মডেল। বড় পরিবারের জন্য রয়েছে আরটি৪৭। আরএস৭২ ও আরএস৭৪ মডেলে রয়েছে স্পেসম্যাক প্রযুক্তি, যা বাইরের আকার না বাড়িয়ে ভেতরে বেশি জায়গা ব্যবহারের সুযোগ দেয়।
নতুন রেফ্রিজারেটরগুলোতে রয়েছে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি, উন্নত শীতলীকরণ, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্ষমতা ও ব্যবহারবান্ধব সংরক্ষণ সুবিধা। নির্বাচিত মডেলে রয়েছে টুইন কুলিং ও পাঁচ-ধরনের পরিবর্তনযোগ্য ব্যবহারের সুবিধা। নির্বাচিত মডেল পাওয়া যাবে পেবল ব্লু, ব্ল্যাক ইনক্স ও ইজি ক্লিন স্টিল রঙে।
অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, ‘ফেয়ার ইলেকট্রনিকস ও স্যামসাং দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক মান ও উৎপাদন উৎকর্ষ বজায় রেখে দেশের ক্রেতাদের কাছে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, ‘ক্রেতাদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় কার্যক্ষমতা, ব্যবহারিক সুবিধা, বিদ্যুৎ সাশ্রয় ও আধুনিক নকশার সমন্বয়ে নতুন পণ্য আনছে স্যামসাং। বাংলাদেশে ব্র্যান্ডটির অবস্থান আরো শক্তিশালী করতে ফেয়ার ইলেকট্রনিকস ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসসিম দাইয়ান; স্যামসাংয়ের পরিচালক ও হেড অব সিই বিজনেস শাহরিয়ার বিন লুৎফ; ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন, হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীর এবং ফেয়ার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস মশিউর রহমান।










