ঢাকার আর্মি গলফ ক্লাবে চার দিনব্যাপী তৃতীয় ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে সেনাবাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা, বেসামরিক নাগরিক ও বিদেশীসহ দেশের সব ক্লাব থেকে প্রায় ৮৩৪ গলফার অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু এবং পরিচালক মো. আলমাস শিমুল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঢাকার আর্মি গলফ ক্লাবে চার দিনব্যাপী তৃতীয় ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।










