কর্মী ধর্মঘটসহ বিভিন্ন ব্যবসায়িক ঝামেলার মাঝেও ২০২৩ সালে উচ্চ মুনাফা দেখেছে ডিজনিল্যান্ড প্যারিস। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরে থিমপার্কটির আয় বার্ষিক ২৩ দশমিক ৫ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৩১০ কোটি ডলারে পৌঁছেছে। আগের বছর লোকসান দিলেও ২০২৩ সালে নিট মুনাফা করেছে ১৭ কোটি ৪৪ লাখ ডলার। এছাড়া প্যারেন্ট সংস্থাকে ব্র্যান্ড ও আইকনিক চরিত্রগুলো ব্যবহারের জন্য রয়্যালটি দিয়েছে প্রায় ১৭ কোটি ডলার। ১৯৯২ সালে চালু হয় ডিজনিল্যান্ড প্যারিস। এরপর ১১ বার নিট মুনাফার তথ্য দেয় কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান
সংকট কাটিয়ে সর্বোচ্চ মুনাফায় ডিজনিল্যান্ড প্যারিস
কর্মী ধর্মঘটসহ বিভিন্ন ব্যবসায়িক ঝামেলার মাঝেও ২০২৩ সালে উচ্চ মুনাফা দেখেছে ডিজনিল্যান্ড প্যারিস। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরে থিমপার্কটির আয় বার্ষিক ২৩ দশমিক ৫ শতাংশ বেড়ে সর্বকালের










