হঠাৎই পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও সিইও উইল লুইস। মার্কিন সংবাদপত্রটি কয়েক দিন আগে মোট কর্মীর এক-তৃতীয়াংশ ছাঁটাই করে, এর মধ্যে বার্তা কক্ষের অন্তত ৩০০ সাংবাদিক ছিলেন। এ নিয়ে তুমুল বিতর্কের মাঝে এল পদত্যাগের খবরটি। এ বিষয়ে সংক্ষিপ্ত নোটে উইল লুইস লেখেন, ‘দায়িত্ব পালনকালে পত্রিকার টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এর লক্ষ্য ছিল আরো অনেক বছর প্রতিদিন লাখো পাঠকের কাছে উচ্চমানের, নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেয়া।’ ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পত্রিকাটির ভারপ্রাপ্ত প্রকাশক ও সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন সিএফও জেফ ডি’অনোফ্রিও। খবর সিএনএন
ছাঁটাই বিতর্কের মাঝে ওয়াশিংটন পোস্টের সিইওর পদত্যাগ
হঠাৎই পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও সিইও উইল লুইস।










