চট্টগ্রামে টেকসই রিপোর্টিং নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সাসটেইনেবিলিটি রিপোর্টিং: এন এনাভেলার অব কোম্পানি ভ্যালু ক্রিয়েশন’ শিরোনামে উক্ত সেমিনার আয়োজন করে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি)। এতে সভাপতিত্ব করেন আইসিএমএবি, বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। সেমিনারের প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবি, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম ও রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিআরআইয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার। সেমিনারে আইসিএমএবি, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সদস্যরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি