স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে অগ্রণী ব্যাংক। দিবসের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এবং এমডি ও সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচিগুলোয় অগ্রণী ব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু, মো. শাহাদাত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস উদযাপন : অগ্রণী ব্যাংক
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে অগ্রণী ব্যাংক।










