স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং মহাব্যবস্থাপক, সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারাসহ সর্বস্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়ার নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।