চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩৭ শতাংশের বেশি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ২০ পয়সা বা ৩৭ দশমিক শূন্য ৪ শতাংশ। অন্যদিকে প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮২ পয়সা। ৩০ জুন, ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৬ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২২ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ১১ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৯৪ পয়সা। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রভাতী ইন্স্যুরেন্স। ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।