চলতি বছরের প্রথম নয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে নেসলে। পণ্যের দাম বাড়ালেও বিশ্বের বৃহত্তম প্যাকেজড ফুড কোম্পানির বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে। এ সময়ে কিটক্যাট চকলেট বার ও নেসক্যাফে কফি নির্মাতা ৬ হাজার ৯১০ কোটি সুইস ফ্রাঁয়ের (৬ হাজার ৯৪৩ কোটি ডলার) পণ্য বিক্রি করেছে। যেখানে বিশ্লেষকরা ৬ হাজার ৮৯০ কোটি সুইস ফ্রাঁর পূর্বাভাস দিয়েছিলেন। রয়টার্স