শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড আকিজ এসেনসিয়াল তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনিগুঁড়া চালের ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ শীর্ষক নতুন ক্যাম্পেইন শুরু করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর আকিজ হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পেইনের উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন বলেন, ‘নতুন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই, ভোক্তারা যেন ঘরে রান্না করেও বিয়ে বাড়ির বিশেষ স্বাদ, সুগন্ধ ও আনন্দ উপভোগ করতে পারেন। তাই আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের মান ও বিশুদ্ধতায় আমরা কোনো আপস করি না।’ শিল্প গ্রুপটির এমডি শেখ জসিম উদ্দিন বলেন, ‘আকিজ এসেনসিয়াল সুগন্ধি চিনিগুঁড়া চাল উৎপাদনে আমরা বিআর-৩৪ ধান সংগ্রহ করছি দিনাজপুর থেকে, যা এ চালের জন্য অত্যন্ত বিখ্যাত। পরে নিজস্ব কারখানায় সুইজারল্যান্ডে তৈরি মেশিনের মাধ্যমে চাল প্রক্রিয়াজাত করা হয়। আমাদের শক্তিশালী কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম নিশ্চিত করে প্রতিটি দানার উৎকৃষ্ট মান ও দীর্ঘস্থায়ী অ্যারোমা, যা রান্নার পর নরম ও ঝরঝরে টেক্সচারে বিয়ে বাড়ির রান্নার অনুভূতি ঘরেই এনে দেয়।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান। এ সময় আরো উপস্থিত ছিলেন চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, সিএফও সাবিহা ইয়াসমিন ও চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’
শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড আকিজ এসেনসিয়াল তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনিগুঁড়া চালের ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ শীর্ষক নতুন ক্যাম্পেইন শুরু করেছে।










