এর মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আর্থিক, প্রশাসনিক ও শিক্ষার্থীকেন্দ্রিক সেবাকে এক প্লাটফর্মে নিয়ে এসেছে ব্যাংকটি। পুলিশ সদর দপ্তরে গতকাল আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা খাতে উদ্ভাবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক তৈরি করেছে ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’, যা একটি পূর্ণাঙ্গ এন্ড-টু-এন্ড ব্যাংকিং ও সেবা প্লাটফর্ম। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থী কল্যাণের বিভিন্ন চাহিদা পূরণে সহায়ক হবে। সমন্বিত এ সেবা প্যাকেজ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা উন্নয়ন, অভিভাবকদের জন্য সহজ সেবা নিশ্চিতকরণ এবং পুরো স্কুল ইকোসিস্টেমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন; অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন; পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) মো. ছিবগাত উল্লাহ; অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন; অ্যাডিশনাল আইজি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম; ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান; অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম; অ্যাডিশনাল ডিআইজি (বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট) আহম্মদ মুঈদ এবং ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার। আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন; ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং কোম্পানি সচিব সাইফুল আলম।