সাবেক প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার বিখ্যাত একটি লকেটের মালিক হয়েছেন মার্কিন তারকা কিম কারদাশিয়ান। সদবি’স নিলামে ১ লাখ ৬৩ হাজার ৮০০ পাউন্ডে তিনি কিনে নেন ডায়ানার নীলাখচিত লকেটটি। ক্রুস আকৃতির লকেটটিতে বসানো রয়েছে ১১টি মূল্যবান নীলা, সঙ্গে রয়েছে ৫ দশমিক ২ ক্যারেটের হীরাও। বিলাসবহুল গহনা নির্মাতা গ্যারাডের নকশা করা লকেটটি অনেক অনুষ্ঠানেই ডায়ানার গলায় দেখা গেছে।