চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। দিবসের শুরুতে সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গণের শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সব সদস্য, বিভাগীয় প্রধান, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নেতাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস উদযাপন : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।










