দুই মাসেরও বেশি সময় ধরে ডলারের বিনিময় হার সর্বোচ্চে রয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রাটির বিনিময় হার বেড়ে যাওয়ায় তামার দাম নিম্নমুখী। লন্ডন মেটাল এক্সচেঞ্জ সূচকে তামার মূল্য প্রতি টনে দশমিক ১ শতাংশ কমে ৮ হাজার ৩৫৫ ডলারে দাঁড়িয়েছে। যেখানে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জের অক্টোবর তামা চুক্তি অনুযায়ী মূল্য দশমিক ৫ শতাংশ কমে ৯ হাজার ৪৩৮ ডলার ৮ সেন্টে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।
এসএইচএফই অ্যালুমিনিয়ামের মূল্য দশমিক ২ শতাংশ কমে টনপ্রতি ১৮ হাজার ৬৩৫ ইউয়ান, নিকেল দশমিক ১ শতাংশ কমে ১ লাখ ৬৯ হাজার ১৫৯ ইউয়ান, লিড দশমিক ৫ শতাংশ কমে ১৬ হাজার ৩৭০ ইউয়ান ও টিন ১ শতাংশ কমে ২ লাখ ১৫ হাজার ৬৪০ ইউয়ান হয়েছে। আর জিংক দশমিক ৬ শতাংশ বেড়ে ২০ হাজার ৫৩৫ ইউয়ান হয়েছে।
এলএমই জিংকের মূল্য টনপ্রতি দশমিক ৭ শতাংশ কমে ২ হাজার ৩৭৮ ডলার, লিড দশমিক ৬ শতাংশ কমে ২ হাজার ১৭০ ডলার ৫০ সেন্ট ও টিন দশমিক ৭ শতাংশ কমে ২৫ হাজার ৭০০ ডলার হয়েছে। যেখানে অ্যালুমিনিয়াম দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৫৯ ডলার ও নিকেল দশমিক ৪ শতাংশ বেড়ে ২০ হাজার ৯১৫ ডলারে দাঁড়িয়েছে।
সাপ্তাহিক ভিত্তিতে, উভয় তামার চুক্তি চীনের মুদ্রা ইউয়ানকে স্থিতিশীল করাকে দেশটির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।










