টানা সাতদিন নিম্নমুখী থাকার পর গতকাল বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিনের দাম বেড়ে যাওয়ায় পাম অয়েলের বাজারে প্রভাব পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল নভেম্বর সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৪৪ রিঙ্গিত বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৭২৭ রিঙ্গিত বা ৭৯৬ ডলার ৮৮ সেন্টে।










