২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি রেমিট্যান্স সংগ্রহে সমগ্র ব্যাংকিং খাতে অষ্টম স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ অর্জন কার্যকর গভর্ন্যান্স, আধুনিক ও সহজলভ্য রেমিট্যান্স সেবা এবং প্রবাসী গ্রাহকদের প্রতি ব্যাংকের ধারাবাহিক আস্থার প্রতিফলন।