মোটরচালিত গাড়ি বিক্রি হ্রাসে জানুয়ারিতে সিঙ্গাপুরের খুচরা বিক্রি শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে। গত ডিসেম্বরে যেখানে খুচরা বিক্রি বেড়েছিল ৭ দশমিক ৭ শতাংশ। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে খুচরা বিক্রি ৩ দশমিক ৫ শতাংশ কমেছিল। পর্যটন চাঙ্গা হলে খুচরা বিক্রি ঘুরে দাঁড়াবে—এমন আশা করা হলেও শিগগিরই তা আর হচ্ছে না, মনে করেন বিশ্লেষকরা। চীনা সীমান্ত চালুর সিদ্ধান্তে ভ্রমণ ও পর্যটনের মাধ্যমে খুচরা বিক্রিতে গতি আসার কথা ছিল, কিন্তু জানুয়ারিতে তার কোনো ছাপ দেখা যায়নি। দ্য স্ট্রেইটস টাইমস