পূবালী ব্যাংকের চট্টগ্রাম কেন্দ্রীয়, দক্ষিণ ও উত্তর অঞ্চলের অধীন শাখা ব্যবস্থাপক এবং আগ্রাবাদ ও সিডিএ করপোরেট শাখাপ্রধানদের সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ইছা। সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম।