শিক্ষার্থীদের ক্যারিয়ার তৈরিতে ইউনিভার্সাল কলেজ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মধ্যে চুক্তি সই হয়েছে। সম্প্রতি কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে (এমওইউ) স্বাক্ষর করেন এসটিএস গ্রুপের সিইও মানাস সিং ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির সিইও নাজিথ মিওয়ানাগে। অনুষ্ঠানে ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডিসিইও) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) কপিলা লিয়ানাগে এবং ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডিসিইও) ও হেড অব করপোরেট ব্যাংকিং মাহমুদ হোসেন। অন্যদিকে ইউসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসটিএস ক্যাপিটাল লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এসএম রাহমাতুল মুজিব, এফসিএ ও ইউসিবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসএম রিসালাত রহমান।