সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ লিমিটেডের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ড গ্রামীণ ওয়ান: স্কিম টু ও রিলায়েন্স ওয়ানের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ড দুটির পৃথক ট্রাস্টি কমিটির সভায় গতকাল সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ইউনিটহোল্ডারদের জন্য যথাক্রমে সাড়ে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ঘোষিত এ লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত ফান্ড দুটির রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।
গ্রামীণ ওয়ান: সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা।
রিলায়েন্স ওয়ান: আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১ পয়সা।










