ইসলামী ব্যাংক বাংলাদেশের পক্ষ থেকে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও আবু সাঈদ মো. ইদ্রিসসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।