৭৩০ ইউনিট ভিএফ ই৩৪ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভিনফাস্ট। এ সংখ্যা ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিক্রীত মোট গাড়ির এক-তৃতীয়াংশ। সাইড ক্র্যাশ সেন্সর পরীক্ষা এবং পরিবর্তন করতে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। ভিয়েতনামের সবচেয়ে বড় ব্যবসায়িক গ্রুপ ভিনগ্রুপের সাবসিডিয়ারি ভিনফাস্টের গাড়ি এখন কেবল দেশীয় বাজারেই পাওয়া যায়। ২০১৯ সালে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত মোট ২ হাজার ২০৮ ইউনিট ইভি বিক্রি করেছে। রয়টার্স
এক-তৃতীয়াংশ ইভি প্রত্যাহার করছে ভিনফাস্ট
৭৩০ ইউনিট ভিএফ ই৩৪ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভিনফাস্ট। এ সংখ্যা ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিক্রীত মোট গাড়ির এক-তৃতীয়াংশ।










